পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:২৭ অপরাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

সাপাহারে ইটভাটার ১ লক্ষ টাকা জরিমানা

সাপাহারে ইটভাটার ১ লক্ষ টাকা জরিমানা
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইটভাটা স্থাপনের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
অভিযান সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করেই কৃষিজমিতে ভাটা স্থাপনের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক করেছিলেন।এরপরও নির্মাণকাজ অব্যাহত রাখায় রোববার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান শেষে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটা নির্মাণে ব্যবহৃত সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।